PRIYOBANGLANEWS24
৯ জুন ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানদের জন্য বাচঁতে চান আলেয়া বেগম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামের আলেয়া বেগম। স্বামী মো. ওয়াছেক পেশায় একজন তাঁতি। বসত বাড়ির ৬ শতক জমি ছাড়া আর কিছুই নেই। আলেয়া বেগমের শরীরে বাসা বেঁেধছে টিউমার। অর্থের অভাবে দীর্ঘ ৪ বছর ধরে আলেয়ার জরায়ু টিউমার অপারেশন করতে পারছেন না দরিদ্র পরিবারটি।

ছয় সদস্যের সংসার ওয়াছেকের। এ দিকে স্ত্রী আলেয়া বেগম জরায়ুর টিউমার নিয়ে ভুগছেন ৪ বছর ধরে। ছেলে মেহেদী হাসান কাজ করতেন ঢাকায় একটি রেস্টুরেন্টে। হঠাৎ করোনার কারনে বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট। আরেক ছেলে মৃদুলের বয়স মাত্র ১২। কিন্তু অভাবের সংসারে মায়ের অসুস্থতা ‘মরার উপর যেন খাড়ার ঘা’ হয়ে দেখা দিছে। এই বয়সে স্কুলে পড়ার কথা থাকলেও নেমে পড়েছে কাজে। কাজ করছে একটি থাই ও অ্যালুমিনিয়ামের দোকানে।

্ত্রীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওয়াছেক। কিন্তু অর্থের কাছে অসহায় বোধ করছেন পরিবারটি। ওয়াছেক বলেন, টাকার অভাবে বড় ছেলেকে পড়াতে পারি নাই। ভেবেছিলাম আমি আর বড় ছেলে কাজ করে ছোট ছেলেটা পড়াব। কিন্ত করোনার কারনে হাতে কাজ নেই। বড় ছেলেটাও চাকুরী চলে গেছে করোনার জন্য। বাধ্য হয়ে ছোট ছেলেটা একটা দোকানে দিয়েছি। একদিকে সংসারের খরচ আবার স্ত্রী আলেয়ার অপারেশনে জন্য প্রয়োজন অনেক টাকা।

জানা যায়, ৪ বছর আগে আলেয়ার জরায়ুতে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের কাছ থেকে জরায়ুতে টিউমারের কথা জানতে পেরে আলেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্ত আর্থিক সংকটে অপারেশন করাতে পারেননি।

আলেয়া বেগম জানান, ৪ বছর আগেই চিকিৎসকরা অপারেশন করার পরামর্শ দেন। অভাবের সংসারে খাবারই জুটে না। তাই আর অপারেশ করানো হয়নি। জানি চিকিৎসা করাতে না পেরে একটি মরে যাব। তবে সন্তানদের জন্য বাঁচতে মন চায়। আমি মারা গেলে ওদের কি হবে ভাবলেই আরো অসুস্থ হয়ে যাই।

বড় মেয়ে শারমিন আক্তার বলেন, বাবা তাঁতের কাজ করে সংসার চালায়। এখন করোনার কারনে তাঁতের কাজও বন্ধ। এ দিকে মায়ের টিউমার অপারেশন করাতে দরকার অনেক টাকা। সকলে সহযোগিতা করলে আমার মা ভালো হয়ে উঠবে। সকলের সহায়তা কামনা করেন তিনি।

আলেয়া বেগমের সহযোগিতা করতে চাইলে বড় মেয়ের সাথে ০১৮১৫৭৪৫২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন পরিবারটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০