PRIYOBANGLANEWS24
১ জুন ২০২১, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডের জমি উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা বাসস্ট্যান্ডের ইজারা ভুক্ত সরকারি জমি প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। সোমবার নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল সরকারি জমিটি সার্ভে করে তা বুঝে নেন।

সুত্র জানায়, পুুরাতন বান্দুরা মৌজার বাসস্ট্যান্ড সংলগ্ন আরএস ৯২৯ দাগে ৪৮ শতাংশ জমি মোলাসীকান্দা উদ্যোগী সংঘের। পক্ষান্তরে আরএস ৯২৮ দাগের জমির পরিমান ৫৬ শতাংশ যাহা সরকারি সম্পত্তি, ইজারাকৃত বাসস্ট্যান্ড। সরকারি ও ব্যক্তি মালিকানা সম্পত্তির দুটি দাগের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি হয়েছিলো। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজুর নির্দেশে বান্দুরা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সোমবার দিনব্যাপী সার্ভে করে জমির সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেয়া হয়।

বান্দুরা মোলাসীকান্দা উদ্যোগী সংঘের সভাপতি রকৃত্তিক গমেজ বলেন, আমরা আমাদের ক্লাবের ৪৮ শতাংশ জমি ঠিকমত বুঝে পেয়েছি।

বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে দুটি দাগের জমি নিয়ে বিরোধ চলছিলো। প্রশাসনের হস্তক্ষেপে আজ তা সমাধান করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের পর বাসস্ট্যান্ডের ইজারাদারকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০