PRIYOBANGLANEWS24
২৫ এপ্রিল ২০২১, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাস: নবাবগঞ্জে বৃদ্ধার মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ সামছুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার রাজধানী মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের ছেলে শেখ উমর ফারুক।

মৃত শেখ সামছুন্নাহার (৭৫) উপজেলা কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত শেখ ইউসুফ মোল্লার স্ত্রী।

সামছুন্নাহারের ছেলে ফারুক প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, মায়ের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার সকালে নমুনা পরিক্ষার জন্য দেওয়া হয়। সেদিন রাতে ফলাফল পজেটিভ আসে। ঐতিন রাতেই তাকে রাজধানী মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাদ আছর বাগমারা স্কুল মাঠে জানাজা শেষে বলমন্তচর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান ফারুক।

তিনি বলেন, বর্তমানে আমাদের পরিবারের আমার ছোট বোন মুরশিদা ভাতিজি সাওদা ও এক ভাবি করোনা ভাইরাসে সংক্রমিত। এদের মধ্যে ছোট বোন রাজধানীর ওই হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ্ এখন একটু ভালোর দিকে। বাকি দু’জন নিজ বাড়িতে আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ফারুক।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে গত বছর তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। তবে করোনাকে জয় করে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তবে করোনা ভাইরাস আমাকে অনেক কিছু শিখিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, এখন পর্যন্ত নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯৪৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৩ জন ও ওই বৃদ্ধাকে নিয়ে মোট মৃত্যু বরণ করেছেন ১৭ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০