PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২১, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মন্দিরের রেকর্ডীয় জমি দখলের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরায় শত বছরের রথখোলা কালি মন্দিরের দেবালয় রেকর্ডীয় জমি জবর দখলের অভিযোগ ওঠেছে স্থানীয় হরেকৃষ্ণ দাস গংদের বিরুদ্ধে।

মন্দির কমিটির সহ-সভাপতি লক্ষণ রাজবংশী অভিযোগে জানান, নতুন বান্দুরা মৌজাস্থিত ১নং খাস খতিয়ানের এসএ দাগ ২৭২ ও আরএস ৩৫০ দাগের ৪৯ শতক জমি দেবালয় শ্রেণীতে রুপান্তরিত। এ জমিতে প্রায় একশত বছরের উর্ধ্বকাল হতে নতুন বান্দুরা রথখোলা কালি মন্দির স্থাপন করে পূজা অর্চনা করে আসছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এমতাবস্থায় দেবালয় সম্পত্তি রমনী মোহন দাসের নামে গত ১৪/০১/১৯৮১ ইং তারিখে ২৪০নং সৃজনকৃত দলিল দেখানো হয়। তার মৃত্যুর পর পৈতৃক ওয়ারিশ সুত্রে হরেকৃষ্ণ দাস, শ্রীকৃষ্ণ দাস, প্রানকৃষ্ণ দাস নবাবগঞ্জ ভ‚মি অফিসে ভ‚ল তথ্য দিয়া ষোলআনা সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেন। পরবর্তীতে শ্রীকৃষ্ণ দাস তার স্ত্রী গৌরি রানী দাসের নামে ১২ শতক সম্পত্তি সাফ কবলা দলিল করে দেন। ঐ দলিল মূলে গৌরি রানী দাস গত ১৭/০৫/১৫ ইং তারিখে নবাবগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে পাঁচখন্ড দলিল করে স্থানীয় নিরঞ্জন সরকার, পলাশ চন্দ্র সরকার গং, দিলিপ কুমার সরকার গং, সত্য রঞ্জন সরকার গং ও রুপচান সরকারদের নিকট বিক্রি করে দেন।

লক্ষণ রাজবংশী আরো অভিযোগ করেন, জমির উপর জবর দখলে থাকা লোকেরা মন্দিরে কোন কার্যক্রম করতে গেলে বাধাঁ বিঘœ সৃষ্টি করছেন। মন্দিরে কাজ করতেও নিষেধ করেন। এমনকি আশপাশে ময়লা আর্বজনা ফেলে পরিবেশ দূষিত করে রেখেছে। দেবোত্তর সম্পতি দখল মুক্ত করতে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে গত ১২/০১/ ২১ইং তারিখে নবাবগঞ্জ সহকারী কমিশনার ভ‚মির নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়া গত ২৭/০১/২১ ইং তারিখে ঢাকা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করি।

পরে আমরা জবরদখলীয়দের ক্রয় করা জমির নামজারী বাতিল চেয়ে তা মূলজোতভুক্ত করতে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভ‚মি অফিসে দরখাস্ত করলে মিসকেস নং ৪২/২০২১ রুজু হয়।

জমি দাবীকারীদের পক্ষে হরেকৃষ্ণ দাস এ ব্যাপারে বলেন, এ সম্পত্তি আমার বাবা সরকারের কাছ থেকে দলিল করে নিয়েছে। ওটা আমাদেরই পারিবারিক মন্দির ছিল।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাজিবুল ইসলাম মুৃঠোফোনে বলেন, এবিষয়ে মিস কেস রজু হয়েছে। সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০