PRIYOBANGLANEWS24
২৬ ডিসেম্বর ২০২০, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ কথা বলেনা ওদের বিরুদ্ধে!

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সড়কটির সেতুর উপর এভাবেই ক্রসিং করে নেয়া হয়েছে ড্রেজার মেশিনের পাইপ। প্রতিমূহুর্তে দূর্ভোগ পোহাচ্ছে এই সড়কটিতে চলাচলকারী যানবাহন ও পথচারীরা। গ্রামবাসী এভাবে পাইপ বসাতে দেখলেও প্রতিবাদ করতে সাহস পায়নি। শনিবার বিকেলে এই প্রতিবেদক ঘটনাস্থলে গেলে সেখানে গ্রামবাসী কয়েকজন দাড়িয়ে থাকলেও এ কান্ডের হোতাদের নাম বলতে সাহস পায়নি। তবে খোঁজ নিয়ে যানা যায়, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আরব আলী ও নুরু ভুইয়ার ড্রেজারের বালুর পাইপ এটি।

শুধু এ স্থানটিতে নয়, নয়বাড়ি ইউনিয়ন জুড়ে চলছে তাদের মতো কয়েকজনের বালু ব্যবসার দাপট। বালু ব্যবসায়ীরা কোন ধরণের সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান প্রধান সড়কের উপর ও নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। সড়কের নিচ দিয়ে পাইপ নেয়ায় গত বুধবার (১৬ ডিসেম্বর) দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আন্তা এলাকায় ঘটেছে সড়ক ধ্বসের ঘটনা। এরপর বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্রবেশের সড়কে ঘটেছে একই ঘটনা। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই ইউনিয়নের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের অলিগলির সড়ক পর্যন্ত সবখানে ড্রেজারের পাইপ। কোথাও সড়কের উপর দিয়ে আবার কোথাও সড়কের নিচ দিয়ে। সড়কের উপরের পাইপগুলো এক থেকে দেড় ফুট উঁচু করে বসানো হয়েছে। মাঝে মধ্যেই দূর্ঘটনা ঘটছে। এ নিয়ে প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না কারণ সবাই সরকার দলীয় নেতা, কেউ আবার দলের পাতি নেতা, কেউ আবার ইউপি সদস্য। পদ্মা নদীর দিকে তাকালে শুধু ড্রেজার আর পাইপ চোখে পড়বে। কোথাও কোথাও বাঁধ ক্ষতিগ্রস্থ করে পাইপ ঢোকানো হয়েছে।

নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মা নদী থেকে বাল্কহেডের মাধ্যমে নদীর তীর থেকে ড্রেজার মেশিন দিয়ে পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে মাটি ফেলা হচ্ছে। এ কাজে সেখানে ব্যবহ্রত হচ্ছে ৮ থেকে ১০টি ড্রোজার মেশিন। এসব ড্রেজারগুলো যারা নিয়ন্ত্রণ করছেন তারা সবাই আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী। তাদের মধ্যে ইউপি সদস্য আরব আলীও রয়েছেন।

এ বিষয়ে আরব আলীর সাথে একাধিকবার কথা বলতে তাঁর মোবাইল ফোনে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যান শামীম আহমেদ হান্নান বলেন, অবৈধ ড্রেজার ও রাস্তা ফুটো করে পাইপ ঢোকানোর বিষয়ে আমি উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করেছি। তারা অতি শিঘ্রই ব্যবস্থা নিবে বলে আমাকে আশ্বস্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০