PRIYOBANGLANEWS24
২৪ ডিসেম্বর ২০২০, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের লোভেই নবাবগঞ্জে মন্দিরে ভাঙচুর, গ্রেপ্তার ২

স্বর্ণের লোভেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী সাগর চৌধুরী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে পুলিশের কাছে। এছাড়া চুরি হওয়া স্বর্ণ কেনার অপরাধে প্রেমা রাজবংশী নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (দক্ষিণ) হুমায়ন কবির, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম এবং ডিবি ঢাকা দক্ষিণের তৎপরতায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

ডিবি ঢাকা দক্ষিনের ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের মোকলেছ চৌধুরির ছেলে সাগর চৌধুরি (৩৯) এবং একই উপজেলার আলগীরচর গ্রামের কার্তিক রাজবংশীর ছেলে প্রেমা রাজবংশী (৩৫)। গ্রেপ্তারকৃত সাগর এর আগে হরিষকুল গ্রামেই বসবাস করত।

ঘটনার কারণ সম্পর্কে আরাফাত হোসেন বলেন, মন্দিরে প্রতিমায় থাকা স্বর্ণের লোভেই মূলতঃ সাগর এ ঘটনা ঘটিয়েছে। সে আগে হরিষকুল গ্রামেই থাকত। সে সুবাদে সেখানকার সবকিছু জানত। গত রবিবার পালপাড়ার রাধাগোবিন্দ মন্দির থেকে দুই আনা পরিমান স্বর্ণের চাঁদ (টিপ) খুলে নেয় প্রতিমার কপাল থেকে। খুলে নেয়ার সময় টান লেগে প্রতিমা ভেঙে যায়। সোনার ওই টিপ দুটি নবাবগঞ্জের বাগমারা বাজারের স্বর্ণকার প্রেমা রাজবংশীর কাছে বিক্রি করে সাগর। যে কারণে প্রেমাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত মঙ্গলবার ভোররাতে চুরির উদ্দেশ্যে আবার একই ঘটনা ঘটায় সাগর। হরিষকুলের গোবিন্দ পালের বাড়ির কালি মন্দিরে গিয়ে সেখান থেকে প্রতিমার শরীরে থাকা একটি চাদর চুরি করে নিয়ে আসে। এরপরে পাশের আরেকটি বাড়ির শীতলা মন্দিরে যায় সে। সেখানে ওই প্রতিমার দুই হাতে থাকা শাঁখাগুলোকে স্বর্ণের মনে করে হাত ধরে টান দিয়ে দুটি হাত ভেঙে ফেলে। গ্রেপ্তারকৃত সাগর ও প্রেমা পুরো ঘটনা স্বীকার করেছে ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মন্দির থেকে চুরি হওয়া চাদরটি ক্লু হিসেবে নিয়ে সাগরকে বৃহস্পতিবার সকালে কাশিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণকার প্রেমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মূলতঃ স্বর্ণের লোভেই মন্দিরের পরপর এ ঘটনা ঘটায় সাগর। দুইবছর আগে হরিষকুল গ্রামে মন্দিরে ঘটে যাওয়া এমন ঘটনায় তাকে মারধরও করেছিল এলাকার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০