PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ‘ভাঙা’ সেতু নিয়ে ভোগান্তিতে এলাকাবাসী

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া এলাকার প্রধান সড়কের ভাঙা সেতু নিয়ে ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। এতে চরম দূর্ঘটনার শঙ্কার আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে।

সরজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের রেলিংয়ের প্রায় অর্ধেকটাই ভেঙ্গে গেছে। সেতুর রেলিংয়ের পাশাপাশি চলাচলের পথও অনেকটায় ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি চলাচলসহ পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। প্রধান এই সড়কটি দিয়ে প্রতিনিয়তই রিক্সা, ভ্যান, অটোগাড়ি, ট্রাকসহ বিভিন্ন প্রকারে যানবাহন চলাচল করে। রাইপাড়া এলাকাবাসী পালামগঞ্জ বাজারের আসার একমাত্র সড়ক হিসেবে এটি ব্যবহার করে থাকে। সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় যেকোন সময়ই ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

রাইপাড়া এলাকার বাসিন্দা ও পালামগঞ্জ বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান মোল্লা বলেন, আমাদের এই সেতুর রেলিংটি অনেক দিন ধরেই ভেঙ্গে রয়েছে। সম্প্রতি সেতুর চলাচলের পথও ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলের হচ্ছে চরম দূর্ভোগ। দ্রুত মেরামতের ব্যবস্থা না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূরুল হক বলেন, সেতুটি ভেঙ্গে পড়েছে। দ্রুত মেরামত প্রয়োজন। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা কিছুদিনের মধ্যেই সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যেই এই সেতুটি ভেঙ্গে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।

এলাকাবাসীর দাবী, রাইপাড়া থেকে পালামগঞ্জ বাজারে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই সেতু। রাইপাড়া ও পালামগঞ্জ এই দুই এলাকার সংযুক্তই হচ্ছে এই সেতু। তাই এই দুই এলাকার যোগাযোগ সচল রাখতে এবং বড় ধরনের দূর্ঘটনার আগেই সেতুটি মেরামত করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০