PRIYOBANGLANEWS24
১৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে সস্ত্রীক ভারত যাচ্ছেন মাহবুবুর রহমান

ভারত সরকারের আমন্ত্রণে এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সস্ত্রীক ভারত সফরে যাচ্ছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী নাজনীন রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সরকার।
১ ডিসেম্বর ভারত সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেএস সিমা স্বাক্ষরিত এক প্যাডে ই-মেইল যোগে তাদের এ আমন্ত্রণ পত্র পাঠানো হয়।

৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের কলকাতার ‘ফোর্ট উইলিয়ামে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ৩০ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৬ জন সামরিক কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সহ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তাগণ। ১৪ ডিসেম্বর সস্ত্রীক তাঁর ভারতে যাওয়ার কথা রয়েছে এবং ১৮ ডিসেম্বর সফর শেষে দেশে ফিরবেন।

এ প্রসঙ্গে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে ভারত সরকার আমাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। এটি সত্যিই আমার জন্য গর্বের বিষয়। এ সম্মাননার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আমার জীবনে একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০