PRIYOBANGLANEWS24
৫ ডিসেম্বর ২০২০, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: কেরানীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলার কদমতলী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকল সাংবাদিক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

গত ২২ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক।

অভিযুক্ত দুই সাংবাদিক হলেন- কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু জাফর ও গাজী টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামল।

গত ১৭ অক্টোবর দৈনিক যুগান্তরে “কেরানীগঞ্জের ইউপি প্যাড জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে গণস্বাক্ষর” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদে তারানগর ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন তার অফিসিয়াল প্যাড জাল করে তার বিরুদ্ধে গণস্বাক্ষর নেয়া হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক এমনটি করেছেন। সংবাদটি প্রকাশিত হওয়ার পর আবু সিদ্দিক মামলাটি দায়ের করে ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল গনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক রায়হান খান, সহ-সভাপতি ইকবাল হোসেন রতন।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিয়া আব্দুল হান্নান, আলমগীর হোসেন, ইউসুফ আলী, শেখ মো: শামীম, মোস্তফা কামাল, সাজ্জাদ হোসেন, শহিদুল ইসলাম বিপ্লবসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাকিদবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০