PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জাকির হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নিহত জাকির হত্যায় জড়িত আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শৈল্যা তিন ব্রিজ এলাকায় বড় রাস্তায় দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন। এতে বিপুল সংখ্যক গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে নিহত জাকিরের বৃদ্ধ মা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, পুলিশ বাবারা, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আজ যদি আমার জায়গায় আপনার মা থাকতো, তখন কি করতেন? আমারে যারা সন্তান হারা করেছেন, তাগো আটক করেন।

জাকিরের বাবা আবুল কালাম বলেন, আমরা এখন জীবিত থাকতেও মৃত। আসামি শফিক ও জাকির আমার ছেলেকে বাসায় ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সামগ্রী খাইয়ে মারধর করে শফিকের বসত বাড়িতে ফেলে রাখে। ওরাই আমার ছেলেকে হত্যা করেছে।এখনো কোনো আসামি ধরা পড়েনি। আসামি জাকিরের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। হত্যা করেও ওরা প্রকাশ্যে ব্যবসা করছে। আমরা গরিব বলে কি বিচার পাব না ?

৫ম শ্রেণীর ছাত্রী জকিরের মেয়ে লামিয়া বলেন, আমার বাবা কি দোষ করেছিলো যে তাকে হত্যা করল। আমি আমার বাবার হত্যাকরীদের শাস্তি চাই।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে চর শৈল্যা গ্রামে ডেকে নিয়ে নেশা জাতীয় রাসায়নিক দ্রব্য খাওয়ানো হয় বলে অভিযোগ জাকিরের পরিবারের। পরের দিন ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির হোসেন। জাকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনায় ১০দিন পর পুলিশ জাকিরের স্ত্রীকে বাদী করে নবাবগঞ্জ থানায় মামলা নেয়। মামলায় আসামী করা হয় পুরান তুইতালের মো. শফিক ও আফজালনগরের মো. জাকিরসহ অজ্ঞাত ৪/৫ জনকে। ঘটনার এক মাস দুইদিন অতিবাহিত হলেও এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০