PRIYOBANGLANEWS24
৯ জুলাই ২০২০, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের রাইপাড়ায় সংস্কারের একমাস না যেতেই ধ্বসে পড়ল ব্রীজের মাটি!

দোহার উপজেলার পশ্চিম বাইপাড়ার মোল্লা বাড়ি জামে মসজিদ সংলগ্ন ব্রীজের গোড়ায় মাটি ভরাট ও ঢালাইয়ের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারের এক মাসের মধ্যেই ব্রীজের গোড়ার মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে মরণ ফাঁদের। এ নিয়ে সাধারণ এলাকার মানুষের মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ।

জানা গেছে, ব্রীজের গোড়ার মাটি সরে যাওয়ায় তা সংস্কারের জন্য রাইপাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয় নির্ধারন করা হয়। ব্রীজের গোড়ায় গাইড ওয়াল, মাটি ভরাট ও কংক্রিট দিয়ে ঢালাই এই মর্মে প্রস্তাবপত্র পাশ হয়। কিন্তু গাইড ওয়ালের পরিবর্তে টিন দিয়ে ব্যারিকেড দিয়ে মাটি ভরাট করে তার উপর কোনরকম কংক্রিটের ঢালাই দেওয়া হয়। এক মাস যেতে না যেতেই টিনের ব্যারিকেড ভেঙে বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে সুরঙ্গের মতো তৈরি হয়েছে। ফলে মারাতœক ঝুঁকির মধ্যে রয়েছে ব্রীজটি । নিচের মাটি সরে যাওয়ায় ঢালাই কোন রকমভাবে টিকে থাকলেও তা যে কোন সময়ে ভেঙে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে।

নিয়মানুসারে সংস্কার কাজ বাস্তবায়ন কমিটি থাকলেও সেটিও মানা হয়নি এখানে।
ওয়ার্ড মেম্বারকে সভাপতি, শিক্ষক নূরে আলম ঝিলুকে সেক্রেটারী ও মসজিদের ঈমামকে সদস্য কমিটিতে রাখা হলেও এলাকাবাসী জানায়, প্যানেল চেয়ারম্যান, ইছহাক মেম্বার ও মো. দেলোয়ার নামে এক ব্যক্তি কাজটির তদারকি করতে দেখা গেছে। এলাকাবাসীর দাবি, মুল্য নির্ধারনের অর্ধেক টাকাও ব্যয় হয়নি এখানে।

কমিটিতে থাকা সদস্যরা কাজের ব্যাপারে কিছুই জানতেন না বলে জানা গেছে। কাজ সম্পন্ন হওয়ার পর তাদের কাছে সাক্ষর আনতে গেলে পরে তারা বিষয়টি জানতে পারে। তবে দেলোয়ারকে নিয়ে এলাকার মানুষের কৌতুহলের শেষ নেই। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা না হয়েও দেলোয়ারকে সব কাজের অগ্রভাগে থাকায় হতবাক তারা।

এ ব্যাপারে শিক্ষক নূরে আলম ঝিলুর কাছে জানতে চাইলে তিনি জানান, কাজটি সম্পূর্ণ হওয়ার আমি জানতে পারি আমাকে বাস্তবায়ণ কমিটির সেক্রেটারী হিসেবে রাখা হয়েছে। কাজ শুরুর আগে আমাকে জানানো হলে এলাকার মানুষের স্বার্থে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতাম।

এ বিষয়ে রাইপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০