PRIYOBANGLANEWS24
১২ মে ২০২০, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে এক নারীর করোনা সনাক্ত

ঢাকার দোহারে মঙ্গলবার (১২ মে) নতুন করে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই নারীর বয়স ২৯ বছর। তার বাড়ি উপজেলা সদরের লটাখোলা এলাকায়। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন দুইজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

নতুন করে আক্রান্ত হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ডায়ালাইসিস করাতে বাধ্য হয়ে সপ্তাহে দুইদিন বাড়ি থেকে ঢাকা যেতে হয় তাকে। মঙ্গলবার (১২ মে) ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে তাকে করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (পিজি হাসপাতালে) পাঠান। রাত ১২টার দিকে তার মোবাইলে আসা ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে পারে করোনা পজিটিভের বিষয়টি। তাৎক্ষনিকভাবে আক্রান্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবগত করা হয় স্থানীয় প্রশাসনকে।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, পরীক্ষা যেহেতু সরাসরি ঢাকায় হয়েছে সে হিসেবে আমরা আক্রান্ত ব্যক্তির পরিবারের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। যেহেতু আক্রান্ত ওই নারীর কিডনি ডায়ালাইসিস করাতে হয় নিয়মিত, সেকারণে তাকে ঢাকার কোন হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে। বুধবার (১৩ মে) সকালে ওই বাড়ি পরিদর্শন করে পরিবারের সাথে কথা বলে আক্রান্ত হওয়া নারীর মেলামেশার সূত্র ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০