PRIYOBANGLANEWS24
২২ এপ্রিল ২০২০, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আরও এক ব্যক্তির করোনা সনাক্ত, আক্রান্ত বেড়ে ২

ঢাকার দোহার উপজেলায় আরও এক ব্যক্তির শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে দোহারে এসেছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

আফরোজা আক্তার জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। সে ঢাকায় কাজ করত এবং তাঁর স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক হিসেবে কাজ করত। স্ত্রী দোহারে থাকার কারনে সে সম্প্রতি ঢাকা থেকে দোহারে আসেন। গত দুইদিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গতকাল মঙ্গলবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি মেইলে ওই ব্যক্তির করোনা পজেটিভ থাকার খবর আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আক্রান্ত ব্যক্তির সম্পৃক্ততা ও যাতায়াতের সূত্র ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান তিনি। এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ জনে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত একটার দিকে দোহারে প্রথম ৪২ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তি উপজেলা সদরের দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা। করোনা সনাক্তের পর সরকারি হাসপাতাল রোড, সেখানে থাকা দোকানপাটসহ আক্রান্ত ব্যক্তির বসবাসররত দক্ষিণ জয়পাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০