PRIYOBANGLANEWS24
২১ নভেম্বর ২০২৩, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে সাজা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই জনকে এবং বিনা লাইসেন্সে কেবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদ ( ৪২), নরেশ মনির ছেলে সুকন মনি (৪৫), বাদশা খন্দকারে ছেলে রাহাত খন্দকার (৫২), মৃত হাসমত আলীর ছেলে আমীনুল ইসলাম (৪৭), দুলাল মিয়ার ছেলে মো. নয়ন মিয়া ( ৩২)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ছোট বক্সনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে নুর মোহাম্মদ ও সুকন মনিকে আটক করা হয়। পরে তাদেরকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। অপরদিকে বিনা লাইসেন্সে কেবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসা করার অপরাধে উপজেলার দিঘিরপাড়, বর্দ্ধনপাড়া ও আগলা দক্ষিণ চৌকিঘাটায় অভিযান চালিয়ে রাহাত খন্দকার, নয়ন মিয়া ও আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে রাহাত খন্দকারকে ১৫ দিন, নয়ন মিয়াকে ১০ দিন এবং আমিনুল ইসলামকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম । ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং লাইসেন্সবিহীন কেবল টেলিভিশন নেটওয়ার্ক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০