PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২০, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুপারিশ উপেক্ষা করে দোহারে ড্রেজারে আগুন

ঢাকার দোহার উপজেলার বটিয়া খালে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।

জানা যায়, রবিবার (১২ এপ্রিল) দুপুরে ত্রাণ সামগ্রী নিয়ে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলার বিলাসপুরে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহাকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। ওই সময় বটিয়া খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তাদের নজরে আসে। তাদের দেখে পালিয়ে যায় বালু কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা।

এলাকাবাসী জানান, অবৈধ ড্রেজারটি ঢাকা পল্লী বিদুৎ সমিতি ২ এর পরিচালক আওলাদ হোসেনের। ড্রেজারগুলো ধ্বংস না করার অনুরোধ জানিয়ে বালু উত্তোলনকারীর পক্ষে ফোনে সুপারিশ করেন জয়পাড়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি।

ঘটনার সময় দেলোয়ার মাঝির সুপারিশের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আমরা দোহারবাসীর কল্যানের জন্য কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে কারও সুপারিশে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশনা রয়েছে বালু উত্তোলনকারীদের ব্যবস্থা গ্রহণ করতে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০