PRIYOBANGLANEWS24
২৫ মার্চ ২০২০, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ ও দোহারে হোম কোয়ারেন্টাইনে ৩৯৬ জন

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ৩৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে নবাবগঞ্জে ৩৩০ জন ও দোহারে ৬৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, নবাবগঞ্জে এ পর্যন্ত ৫২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে ১৯০ জনের কোয়ারেন্টাইনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩০ জন বিদেশ ফেরত ব্যক্তি।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহারে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৭২ জনকে। এর মধ্যে ১০৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৬ জন বিদেশ ফেরত ব্যক্তি। এছাড়া সুইজারল্যান্ড ফেরত এক প্রবাসীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।
ডা. জসিম উদ্দিন জানান, আইসোলেশনে থাকা ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে আজ (২৫ মার্চ) বুধবার।

অন্যদিকে, হোমে কোয়ারেন্টাইন না মানায় নবাবগঞ্জে এ পর্যন্ত ৫ জন ও দোহারে ২ জনকে অর্থদন্ড দিয়েছেন স্থানীয় প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০