PRIYOBANGLANEWS24
২৩ মার্চ ২০২০, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মিষ্টি নিয়ে হুলুস্থুল কান্ড!

‘দই, রসমালাই, জলশিরা রসগোল্লা কিংবা চমচম যা নিবেন ১০০ টাকা কেজি’ ঢাকার দোহারের কার্তিকপুর বাজারের মিষ্টির দোকানিদের এমন ঘোষণায় সোমবার সন্ধার দিকে মিষ্টি বিকিকিনি নিয়ে হুলুস্থুল কান্ড শুরু হয়। মিষ্টি কিনতে বাজারের প্রতিটি দোকানে হুমরি খেয়ে পড়ে উৎসুক ক্রেতারা।

করোনা ভাইরাসের সৃষ্ট আশঙ্কাজনক এমন পরিস্থিতিতে মিষ্টি বিকিকিনি নিয়ে হুলুস্থুল এমন কান্ডে হতবাক অনেকেই। ওষুধ ও নিত্যপণ্য বাদে প্রশাসন থেকে সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণার কারনে তৈরিকৃত মিষ্টি নিয়ে বিপাকে পরেন মিষ্টি ব্যবসায়ীরা। ওই মিষ্টি বিক্রিতে সোমবার সন্ধা ৬টার দিকে দোকানে থাকা যে কোন মিষ্টি ১০০ টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে দুরদূরান্ত থেকে অনেকে মিষ্টি কেনার জন্য কার্তিকপুর বাজারের ছুটে আছে। রাত নয়টা পর্যন্ত বাজারের প্রতিটি মিষ্টির দোকানে উৎসুক ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়। রাত সাড়ে নয়টার মধ্যেই কার্তিকপুর বাজারের প্রতিটি দোকানের সব ধরনের মিষ্টি শেষ হয়ে যায় বলে জানান ব্যবসায়ীরা।

দোহারের নয়বাড়ি ইউনিয়নের অরঙ্গাবাদ থেকে কার্তিকপুর বাজারে মিষ্টি কিনতে আসা মো. আসলাম বলেন, আমার এক আত্মীয় ফোনে বলল কার্তিকপুর বাজারে যে কোন মিষ্টি নাকি ১০০ টাকা কেজি। এমন খবরে মোটরসাইকেল নিয়ে ছুটে এসেছি। এসেছিলাম রসমালাই ও দই কিনতে। তারপর রসগোল্লা খুঁজেছি, তাও পাইনি। অবশেষে ১০০ টাকা কেজিতে কালোজাম ও চমচম নিয়ে গেলাম। তিনি হাসিমুখে বলেন, ‘যাই হোক লস তো হয় নাই ভাই, দই বা রসমালাই পেলে লাভ বেশি হইত!”

কার্তিকপুর বাজারের মিষ্টি ব্যবসায়ীরা বলেন, বড় ধরনের ক্ষতি এড়াতে তারা সোমবার সন্ধা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে। তাতে কিছুটা হলে ক্ষতি পুষিয়ে নিতে পেরেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০