PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২০, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলা ও ক্যামেরা ছিনতাই: নবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

৭১ টেলিভিশনের প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারুক আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নবাবগঞ্জ এবং দোহারে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
নবাবগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (৯ মার্চ ২০২০) সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে দুই উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক, নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য খালিদ হোসেন সুমন, ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি শাহিনুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাবেক সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু প্রমুখ।

মানববন্ধনে, বক্তারা ফারুক আহমেদের উপর হামলার তীব্রনিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ, গত রবিবার (৮ মার্চ ২০২০) দোহারের সুতারপাড়া শশুর বাড়ি থেকে জয়পাড়া আসার সময় স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফারুক আহমেদের উপর হামলা চালায় এবং তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ফারুককে গুরুত্বর আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০