PRIYOBANGLANEWS24
৭ অগাস্ট ২০২২, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মালিকানা নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মোলাশিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, পুরাতন বান্দুরা মৌজার এস,এ ১৭২ ও আরএস ১০৭০ নং দাগের রেকর্ডীয় মালিক বেনিডিক গমেজের কাছ থেকে ৫৫৮১নং দলিল মূলে সাড়ে ১৫ শতাংশ জমি ক্রয় করে ১৯৮৯ সাল থেকে ভোগদখলে আছেন জেলেকা খাতুন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা মো. জনি ১০/১৫জন সহযোগী নিয়ে ঐ জমি জোর করে দখল নিতে চেষ্টা করেন। এসময় বাড়িতে থাকা জেলেকা খাতুনের মেয়ে সুরাইয়া বেগম ৯৯৯ ফোন দিলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে নবাবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

জেলেকা খাতুনের মেয়ে সুরাইয়া বেগম অভিযোগ করে বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে জমিতে ভোগ দখলে আছেন। রবিবার সকালে জমি দখলের চেষ্টাকালে বাঁধা দিলে আমাকে মারধর করা হয়। আমি হাসপালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

স্থানীয় মুদি ব্যবসায়ী ও কয়েকজন এলাকাবাসী জমি দখল চেষ্টার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেকা খাতুন দীর্ঘদিন যাবত জমিতে ঘর-বাড়ি নির্মান করে ভোগ দখলে আছেন।

অভিযুক্ত মো. জনি জমি জবর দখলের বিষয়টি অস্বীকার করে জানান, বেনেডিক গমেজের ছেলে টিটুস গমেজ একই দাগের ৮ শতাংশ জমি বিক্রির জন্য আমাদের সাথে বায়না করেছেন। জমিটি বুঝে নিতে প্রতিপক্ষের সাথে বারবার সমঝোতা চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

এবিষয়ে টিটুস গমেজ বলেন, জেলেকা বেগমের জমিতে আমাদের কোন দাবি নেই। তবে যে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ ঐটার খতিয়ান সম্পূর্ণ আলাদা। আমাদের জমিটি জেলেকা বেগম দখল করে রেখেছে।

নবাবগঞ্জ থানার এএসআই আব্দুস সাত্তার জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০