PRIYOBANGLANEWS24
১৩ জুলাই ২০২২, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস আনতে গিয়ে পদদলিত হয়ে কিশোরের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কুরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তের বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও কয়েকজন।

মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. আকাশ (১৩)। তার পিতার নাম ঠান্ডু মিয়া। সে পেশায় একজন রিকশাচালক ও চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ বছর কুরবানি দেওয়ার জন্য আবুল নয়টি গরু কিনে মঙ্গলবার সকালে জবাই করে। বিকেলে এ মাংস নেওয়ার জন্য বাড়ির প্রধান ফটকে অসংখ্য লোকজনের সমাগম হয়। একপর্যায়ে প্রধান ফটক খুলে দেওয়া হলে অসংখ্য লোক তাড়াহুড়ো করে ভিতরে ঢুকতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই কিশোরসহ আরও কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। ‌

ওই হাসপাতালে দায়িত্বরত সহকারি আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার একটু আগে শিশু, কিশোরসহ বেশ কয়েকজনকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি কুরবানির গোশত আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে।

আবুল মিয়ার ছেলে রিয়েল মিয়া জানান, ঈদের তৃতীয়দিন তারা গরীব অসহায়দের জন্য বড় বড় নয়টি গরু কোরবানি করেন। কোরবানির মাংস নেওয়ার জন্য কয়েক হাজার লোক বাড়ির সামনে জড় হলে এক সময় মেইন গেট খুলে দেওয়া হয়। এসময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে একজন মারা গেছেন ও শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোঃ শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে এখনও এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০