PRIYOBANGLANEWS24
২৫ এপ্রিল ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম লিখিত বক্তব্যে জানান, আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৩য় পর্যায়ের ঘরে ১ম ও ২য় পর্যায়ে নির্মিত ঘরের তুলনায় বেশ কিছু টেকসই ও গুনগত পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারা দেশের ন্যায় ঢাকা জেলার দোহার উপজেলায় মোট ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে ৬০ শতক জমির কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মানে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৬০ শতক জমির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় দোহার উপজেলায় এ জমি ও ঘর দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল- সাঈদ, সহকারী প্রকৌশলী শেখ রাজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০