PRIYOBANGLANEWS24
৭ এপ্রিল ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আধারে টিসিবির পণ্য দোকানে বিক্রি করতে গিয়ে গ্রেফতার-২

কেরানীগঞ্জে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আধারে দোকানে বিক্রি করতে গিয়ে কাইয়ুম ও আশ্রাফ আলী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৭০ লিটার সোয়াবিন তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনিসহ পণ্য পরিবহনের পিকআপ জব্দ করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০ টার দিকে রুহিতপুর বাজার থেকে তাদের গ্রেফতার করে মালামাল জব্দ করা হয়। তবে মূলহোতা ডিলার নেওয়াজ আলী পলাতক রয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০ টার দিকে রুহিতপুর বাজারের এরশাদের দোকানে একটি পিকআপ থেকে সন্দেহজনক ভাবে অতি দ্রুত কিছু মালামাল ঢুকানো হচ্ছিল। তাদের দেখে সন্দেহ হলে এগিয়ে গিয়ে দেখি এগুলো টিসিবির পণ্য। পরে আমরা পুলিশে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে মালামাল জব্দ করে। এসময় পিকআপের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়। এসময় জনতার সমাগম দেখে এর মূলহোতা বাস্তা ইউনিয়নের ডিলার নেওয়াজ আলী পালিয়ে যায়।

কাইয়ুম বলেন, আমরা বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকা থেকে ভাড়ায় রুহিতপুর এসেছি। এই মালের মালিক নেওয়াজ আলী। নেওয়াজ আলী আমাদের বলেছে মালগুলো রুহিতপুর বাজারের এরশাদের দোকানে পৌঁছে দিতে। এখন এখানে এসে শুনি এগুলো সরকারি পণ্য। এর বেশি আর কিছুই জানি না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাস্তা ইউনিয়নে ৩০০ কার্ডধারী পরিবারকে দুইজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হয়। গত মঙ্গলবার ( ৫এপ্রিল) বাস্তা ইউনিয়নের টিসিবি পণ্যর ট্রাক আসেনি।

এবিষয়টি বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলীর কাছে অভিযোগও করেছে কার্ডধারীরা। এব্যাপারে বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আশকর আলী বলেন, বাস্তা ইউনিয়নের ডিলার নেওয়াজ আলী মঙ্গলবার আমাকে জানায়, টিসিবির পণ্যের ট্রাক আজ আসেনি। আর এখন শুনছি নেওয়াজ আলী নিজেই সেগুলো রাতের আধারে অন্যত্র বিক্রি করছে। এধরনের অপরাধে যে বা যারা জড়িত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, রমজান মাসে যাতে মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে সাধারন মানুষকে পণ্য কিনতে সহায়তা করছে। আর কিছু কালো বাজারি তা বাহিরে বিক্রি করছে। আমরা হাতেনাতে দু’জনকে আটক করেছি ও পণ্য পরিবহনের পিকআপসহ মালামাল জব্দ করেছি। এর ডিলারকে আটকের চেষ্টা চলছে। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, টিসিবির পণ্য বাহিরে কালো বাজারি করে বিক্রি করেতে গিয়ে হাতেনাতে দু’জনকে আটক করা হয়েছে। ডিলারকে এখনো আটক করা যায়নি। ডিলারের ডিলারশিপ বাতিলসহ বিশেষ ক্ষমতা আইনে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০