PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২২, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বসুন্ধরা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানা পরিদর্শনে জাতীয় ভোক্তা অধিদপ্তর

ঢাকার কেরানীগঞ্জে পাঁনগাও এলাকায় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তরের তিন সদস্য বিশিষ্ট কমিটি। রবিবার সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার এর নেতৃত্বে পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস ও সহকারি পরিচালক মোঃ মাগফুর রহমান।

এসময় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সদস্যরা বসুন্ধরা ফুড প্রোডাক্টস লিঃ এর সয়াবিন তেল ও পাম তেলের প্রস্তুত প্রনালীর সমস্ত কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি উৎপাদিত পন্যর গুনগত মান ও মূল্য পরীক্ষা করে দেখেন। পরিদর্শন শেষে জাতীয় ভোক্তা অধিকারের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার সাংবাদিকদের জানান, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত মালামাল মজুদ, সঠিক সময়ে সেলস অর্ডার সরবরাহ না করা। এছাড়াও তিন মাসের সেলস সামারিতেও নানা অনিয়ম রয়েছে। ডিসেম্বর মাসে সয়াবিন তেল বিক্রি হয়েছে ২০ হাজার ৪’শ ৮৭ মেট্রিক টন, জানুয়ারী মাসে ১৭ হাজার ১’শ ৬৪ মেট্রিক টন অথচ মার্চ মাসে বিক্রি হয়েছে ৬ হাজার ৩’শ ১০ মেট্রিক টন। পরিচালক আরও জানান, অনিয়ম সর্ম্পকে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে সমস্ত সেলস অর্ডার সরবরাহ না করলে জাতীয় ভোক্তা অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তবে বসুন্ধরা ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এ এইচ এম কালাম সিদ্দিক জানান তেল তৈরীর কাচা মালের সরবরাহ সল্পতার কারনে মার্চ মাসে উৎপাদন কম হয়েছে। তাই গ্রাহকদের তেলের চাহিদা মেটানো সম্ভব হয়নি। তবে বর্তমানে তেল তৈরীর কাচা মালের সরবরাহ স্বাভাবিক হয়েছে। ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা মতো তেল সরবরাহ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০