PRIYOBANGLANEWS24
১৭ জানুয়ারী ২০২২, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে শীতার্তদের পাশে মানবিক কল্যাণ সংস্থা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০ টি শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খুশি দরিদ্র নারী আগরজান বলেন,‘হামরা গরিব মানুষ বাবা। ঠান্ডা কস্ট করছি এতদিন। হামাগেরে এই বিপদে যে কম্বল দিয়ে সাহায্য করল আল্লাহ যেন তাদের সুখে শান্তিতে রাখে’।

কম্বল পেয়ে বারয়য়াখালী গ্রামের জোসনা বেগম জানায়, ‘এবারে ঠান্ডা খুবই বেশি। ঠান্ডার চোটে গাও থর থর করে কাঁপে। কম্বলডা পাওয়ায় আজ থেকে ঠান্ডা আর লাগবে না।

সংগঠনের সভাপতি শেখ ইব্রাহিম বলেন, ১ জানুয়ারী ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবী টিম এর আগেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও তাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মানবিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজীব খাঁন, সদস্য শেখ রাজু, শেখ মাসুম, শেখ রাজিব, আল আমিন, রবিউল ইসলাম, নুর ইসলাম, শেখ ইমরান, সজিব খাঁন, শেখ ছাইদ, আবু জাফর, অনিক হোসেন, খাইরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০