PRIYOBANGLANEWS24
৭ জানুয়ারী ২০২২, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ভয়াবহ অগ্নিকান্ড, ১১ দোকান পুড়ে ছাই

ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই গেছে । বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অফিসের ডেপুটি এসিস্ট্যান্ট হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিস দোহার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শহিদুল আলম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৩টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। ততক্ষণে পুড়ে যায় ১১টি দোকান ও মালামাল। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি দোকান, কাপড়, স্টেশনারি, কসমেটিকস ও কাঁচামাল সবজির দোকান।

মেঘুলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি কাজী রুবেল জানান, আগুনে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ধারণা ব্যবসায়ীদের সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, কাঁচা মালের দোকান থেকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০