PRIYOBANGLANEWS24
১০ অক্টোবর ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ফার্ম ও পরিত্যক্ত ঘরে অগ্নিকান্ড

ঢাকার নবাবগঞ্জের স্বপ্ন-স্বারথী এগ্রো ফার্ম নামে গরু-ছাগলের ফার্ম ও পরিত্যক্ত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্মের টিনের সেডসহ পরিত্যক্ত ঘরটি পুড়ে গেছে। এসময় ফার্মে থাকা তিন ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু আগুনে ঝলসে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জনিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

স্বপ্ন-স্বারথী এগ্রো ফার্মে সত্ত্বাধিকারী রাধেশ্যাম বাড়ৈ জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে পথচারীরা ফার্মে আগুন জ্বলতে দেখেন। মুহুর্তে আগুন ফার্ম থেকে প্রতিবেশি সোনাতন সরকারের একটি পরিত্যক্ত ঘরে ছড়িয়ে পড়ে। পথচারীদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসেন। ফায়ার সার্ভিসেও খবর দেয়া হয়।

গ্রামে প্রবেশের রাস্তা সরু হওয়ায় দোহার ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌছতে দেরি হয়। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ফার্মে থাকা তিন ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু আগুনে ঝলসে গেছে। আগুনে ফার্মের টিনের সেড ঝলসে গেছে। ভিতরে থাকা দুটি বাই সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশির ঘরটিও ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবিষয়ে জানানো হবে। তিনি খোঁজ নিয়ে জানাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০