PRIYOBANGLANEWS24
১১ সেপ্টেম্বর ২০২১, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি

করোনা মহামারি কারনে দীর্ঘ প্রায় দেড় বছর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন সরকার। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৯৮নং দত্তখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটু পানি। ওয়াস ব্লকটিও পানিতে তলিয়ে থাকায় স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়ে। অভিভাবকরা বলছেন, বিদ্যায়ের মাঠ ভরাট করা জরুরি।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ১৯৭৪ সালে ৬৮ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৮২ শতাংশের একটি খেলার মাঠও রয়েছে। বর্তমান বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩২৯ শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। শুস্ক মৌসুমেও বিদ্যালয়ের বারান্দা থেকে নামলেই পুকুর। শিক্ষার্থীদের হাটাচলার জায়গাও নেই।

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক ছবদের আলী জানান, প্রায় সারা বছরই স্কুলের সামনে পানি থাকে। স্কুল খোলাকালীন বই ভিজিয়েও বাড়ি ফিরেছে মেয়ে একদিন। যে কোন সময়ে অঘটন ঘটতে পারে। আমি এ অবস্থায় কিভাবে ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে পারি না। সন্তান আপনার হলেও কি স্কুলে পাঠাতেন?

আলেক চাঁন জানান, ছেলের ঘরের নাতি ও ভাতিজা এই স্কুলে পড়ে। এই অবস্থায় কিভাবে স্কুলে পাঠাতে বলি।

স্থানীয় বাসিন্দা জরিপ মৃধা জানান, বৃস্টি ও বর্ষায় গত ৪/৫ বছর যাবত স্কুলের সামনে পানি জমছে। কতো জায়গায় গিয়ে মাটি ভরাটের অনুরোধ করেছি। কিন্তু কেউ এগিয়ে আসেননি।

বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় মাঠে পানিতে প্রতিবাদ জানান, স্থানীয় বাসিন্দা পান্নু মাদবর, শেখ সিরাজ, শাকিল মৃধা সহ অনেকে।

বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি রাজু আহমেদ জানান, আমরা ১২ সেপ্টেম্বর স্কুল খুলতে পারছি না। বাচ্চাদের জীবন বিপন্ন করে স্কুল খোলা সম্ভব নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমান জানান, স্কুলের ওয়াস ব্লকটি পানিতে তলিয়ে আছে। বিদ্যালয় মাঠে কোথাও ৩/৮ ফুট, কোথাও ৬/৭ ফুট গভীরতার পানি। স্কুল চালানোর কোন উপায় দেখছি না।

শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজীর আহম্মদ বলেন, দত্তখন্ড শোল্লা ইউনিয়নের দুর্গম এলাকা। অবহেলিত এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাও অবহেলিত। কালীগঙ্গায় বিচ্ছিন্ন জনপদটির শিক্ষার প্রসারে প্রয়োজন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ এলাকার শিক্ষার উন্নয়নে শিক্ষা অধিদপ্তরের কার্যক্রম আরো গতিশীল করা জরুরি। যাতে সরকারের শিক্ষানীতির বাস্তবায়িত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ বলেন, বিষয়টি জেনেছি। এবিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০