PRIYOBANGLANEWS24
১৭ অগাস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদের দাফন সম্পন্ন

কেরানীগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীন আ’লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যাপক হামিদুর রহমান স্টেডিয়ামে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। জানাযা শেষে তার পৈত্রিক বাড়ী লক্ষীপুরের রামগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

যুদ্ধকালীন সময়ে তার বাড়িতে মুক্তিযোদ্ধাদের স্থায়ী ক্যাম্প করার পাশাপাশি যুদ্ধে কমান্ডার হিসাবে অগ্রনী ভূমিকা পালন করেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু ও অধ্যাপক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

ডাঃ নূর মোহাম্মদের মৃত্যুতে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও কেরানীগঞ্জ আ’লীগসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় দেন।

গত রোববার (১৫ আগষ্ট) ভারতের দিল্লীতে মেডান্ডা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০