PRIYOBANGLANEWS24
৬ অগাস্ট ২০২১, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে চার শিশু নির্যাতনের অভিযোগে আটক ৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে ধরে নিয়ে চার শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে এক কারখানা মালিকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার আগানগর ইউনিয়নের কে সি সাহ এলাকার রাইফা মেটাল কারখানা থেকে তাদের আটক করা হয়েছে।

এরা হলেন- ওই কারখানা মালিক মোঃ আব্দুল মালেক (৬৩), মোঃ রাজিব আহমেদ (১৯), মোঃ মামুন (২৭) ও মোঃ সাদেক (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪ আগস্ট আনুমানিক রাতে ওই কারখানা থেকে পরিত্যাক্ত ২/৩ কেজি জিআই তার নিয়ে যাওয়ার অপরাধে মোঃ রনি (১১), মোঃ আসিফ (১২), মোঃ জাহিদ (১১) ও মোঃ ইয়াসিন (৯) নামে চার শিশুকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় ওই কারখানায় মালিকের ছেলেসহ আরও কয়েকজন। পরে তাদের কারখানায় নিয়ে শিশুদের হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় লোহার রড এবং কাঠের রোলার দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে লীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে এবং চুল এলোপাথাড়িভাবে কেটে দিয়ে আটকে রাখে।

সংবাদ পেয়ে ওই কারখানায় অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে আটক ও নির্যাতিত চার শিশুকে উদ্ধার করাসহ শিশুদের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০