PRIYOBANGLANEWS24
২০ জুন ২০২১, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

ঢাকার দোহারের মইতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মইতপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে রাজু (৩৮), একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান (৩৯), আমান আলীর ছেলে আল আমিন (৪২), মৃত শিরজন বেপারীর ছেলে আমির আলী (৫০), মধুরখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে এমদাদ হোসেন (৪২), বেত বেথুয়া গ্রামের আহম্মেদ বেপারীর ছেলে ফরহাদ বেপারী (৩০), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (৩৭), ফরিদপুরের কোতয়ালির কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও দোহারের মোকসুদপুরের শাহাদাতের বাড়ির ভাড়াটিয়া আমির আলী মন্ডলের ছেলে ইকবাল মন্ডল (৩৬) ও ভোলার জেলার চরানন্দ পাথরী গ্রামের বাসিন্দা ও দোহারের মইতপাড়ার মামেদ শেখের বাড়ির ভাড়াটিয়া খোরশেদ মোল্লার ছেলে ফারুক (৪৫)।

শনিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়াড়িরা আসামী ফারুকের ঘর দিন প্রতি ৫০০ টাকা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে নিয়মিত প্রকাশ্যে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ঐ নয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩ সেট তাস, নগদ ৫০ হাজার ২০০ টাকা ও ৬টি বাটনওয়ালা মোবাইল উদ্ধার করা হয়। এব্যাপারে দোহার থানায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০