PRIYOBANGLANEWS24
২৮ মে ২০২১, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ৬ কিশোর গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া এলাকায় ইয়াসিন আরাফাত (১৮) নামে ্এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এসআই স্বপন কুমার দাসের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের কারাগার এলাকায় টহল ডিউটি করছিলেন। তখন ঐ ৬ কিশোরকে মহাসড়ক দিয়ে হেটে যেতে দেখে তাদের থামান পুলিশের টহলটিমের সদস্যরা। এসময় এক জনের জামায় রক্ত লেগে ছিল। এসব কারনে তাদের জিজ্ঞাসাবাদ করলে একেকজন এলোমেলো উত্তর দেয়। পরে তাদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা জানান, রাজধানীর শনিরআখড়া এলাকায় একজনকে ছুরিকাঘাত করে তারা পালাচ্ছিল। পরে কদমতলী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। শুক্রবার সকালে আটক কিশোরদের কদমতলী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আলীম। কদমতলীর পাটেরবাগ মসজিদ সংলগ্ন একটি বাসায় পরিবারের সাথে থাকতো ইয়াসিন আরাফাত।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, রাতে খবর পাই কে বা কারা আরাফাত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আরাফাতকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টার দিকে মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০