PRIYOBANGLANEWS24
৯ মে ২০২১, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুই তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় শনিবার দুপুরের পরে ভুক্তভোগী এক তরুণীর মা থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের রাজা বাজারের মিনার হোসেনের ছেলে মোঃ আসিফ (১৯), একই গ্রামের মুগলের ছেলে অপু (১৮), আব্দুল্লাহপুর মধ্যপাড়ার হুকুম আলীর ছেলে ফাহিম (২১) ও ১৭ বছর বয়সী আরও এক কিশোর।

ওসি আবুল কালাম আজাদ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, উপজেলার আব্দুল্লাহপুর রাজাপুর এলাকার একটি নির্জন স্থানের পরিত্যাক্ত ভিটায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি বলেন, আনুমানিক ১৯ ও ২০ বছর বয়সী ভুক্তভোগী ওই দুই তরুণী সম্পর্কে বান্ধবী। এরা দুজনই ডিভোর্সি নারী। এদের একজনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জে আরেক জনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়। তারা দুজনই একসঙ্গে একটি পার্কে চাকুরী করতেন। তাদের সঙ্গে চাকুরী করতেন আসিফ নামের এক তরুণ। আসিফের সঙ্গে ওই এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

শুক্রবার ইফতারের পর ওই দুই তরুণী এক হয়ে কেনাকাটা করতে বের হয়। এসময় আসিফ তাদের ওই নির্জন স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। আসিফের সঙ্গী অন্য তরুণরাও ওই দুই তরুণীর পূর্ব পরিচিত বলে ওসি জানান।

গ্রেপ্তারদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, রোববার তাদের আদালতে পাঠানো হবে ও ভুক্তভোগী ওই দুই তরুণীকে মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই দুই তরুণী রাতে নির্জন ওই পরিত্যাক্ত ভিটায় কিভাবে গেলো জানতে চাইলে ওসি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০