PRIYOBANGLANEWS24
২১ অক্টোবর ২০২৪, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় প্রশাসনের অভিযান, ড্রেজারসহ ২৫ শ্রমিক আটক

ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৫ জনকে আটক করেছে প্রশাসন। সোমবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ১৮ অক্টোবর শুক্রবার ‘‘ দোহারে পদ্মা নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন” শিরোনামে প্রিয়বাংলানিউজ২৪ সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে ২৫ জনকে আটক ও ২টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নয়াবাড়ী ইউনিয়নের পদ্মা নদীতে একটি চক্র ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর রবিবার এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে এবং তাঁদের ঘরবাড়ি রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেয়।

এলাকাবাসী জানায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান দোহার এবং নবাবগঞ্জের একটি সিন্ডিকেট নিয়ে এ বালু ব্যবসার সাথে জড়িত। তাঁরা মানিকগঞ্জের নেছরাগঞ্জে ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন না করে দোহারের সীমানায় অবৈধ ভাবে বালু তুলে বিক্রি করছে।

ধোয়াইর এলাকার মনির হোসেন বলেন, এরা দোহারে সীমানায় প্রবেশ করে বালু তুলছে। কারণ এখানে বালুর স্তর ভাল এবং বিক্রি হয় বেশি। তাই তারাঁ এলাকা বেছে নিয়েছে। সাধারণ মানুষ তাদেঁর প্রতিবাদ করতে সাহস পায়নি।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলী আকবর খান বলেন, তিনি বৈধ ইজারা নিয়ে বালু কাটছেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে হরিরামপুরের নেছরাগঞ্জ মৌজায় সরকারী বালু মহালের ইজারা নিয়েছেন। তবে দোহার সীমানায় কারা মাটি কাটে তা তিনি জানেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হোসেন সহ দোহার থানার পুলিশ সদস্য, নৌ ফাঁড়ির সদস্যরা।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, নদী থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। তবে পদ্মার তীর সংরক্ষণের কাজের সাথে জড়িত কয়েকজন আছে। তাঁদের প্রকল্পের ম্যানেজার ওই লোকগুলো চিহ্নিত করলে বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০