PRIYOBANGLANEWS24
১৬ জুলাই ২০২৩, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অল্প বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি, এলাকাবাসীর দুর্ভোগ

অল্প বৃষ্টিতেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের একটি রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে নানান ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় গুরুত্বপূর্ণ রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, সামান্য বৃষ্টি হলেই দেওতলা ছত্তর মৃধার বাড়ি থেকে ডিটিএস মাঠ এবং দেওতরা দূর্গা মন্দির থেকে মাইকেল মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষ করে নারী ও স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি বেশি।

স্কুল শিক্ষক স্থানীয় বাসিন্দা রনজিৎ কুমার মন্ডল বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তাটি তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় ও পথচারিদের। কিন্ত সড়কটিতে মাত্র তিন ফুট উঁচু করে মাটি ভরাট করলেই এলাকাবাসীর দুঃখ কিছুটা লাঘব হবে।

স্কুল শিক্ষার্থী সুবাশ জানান, রাস্তাটি দিয়েই আমার স্কুলে যেতে হয়। কিন্ত একটু বৃষ্টি হলেই রাস্তাটি তলিয়ে যায়। এতে স্কুলে যেতে খুব কস্ট হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তাদেরকে বান্দুরা বা নবাবগঞ্জ যেতে হলে এই রাস্তাটির বিকল্প নেই। কিন্ত সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় নারীদের।

স্থানীয় ইউপি সদস্য লিটন শিকদার জানান, রাস্তাটির ব্যাপারে তিনি অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রæত ড্রেনেজ ব্যবস্থাসহ জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০