PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অবৈধভাবে সীসা গলানোর অপরাধে ৫ জনকে কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় ব্যাটারী তৈরীর সীসা গলানোর আস্তানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার রাতে অভিযানকালে অবৈধভাবে ব্যাটারির সীসা গলানোর অপরাধে মো. শামীম ইসলাম ( ২৫), মো. মানিক মিয়া (২৬), মো. সজিব (২৮) হোসেন আলী (১৮) ও আব্দুল রব হালদার নামে ৫জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সীসা প্রাকৃতিক পরিবেশ, বাস্তুসংস্থান, প্রাণী, মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকর বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে গলানোর ফলে সৃষ্ট ধোঁয়া চারদিকে ছড়িয়ে পরে মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সীসা আগুনে পুড়ানোর সময় চারদিকে ধোঁয়া ও ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পরে। ব্যাটারির সীসা ছাড়াও অন্যান্য মেটাল ডাম্পিং এর কারণেও পরিবেশের ক্ষতি হচ্ছিল। একটি চক্র কোনরকম অনুমতি ও পরিবেশগত নিরাপত্তা গ্রহণ ছাড়া এই কাজ করে আসছিলো। সেখানে প্রতিদিন প্রায় ৫-১০ টন সীসা গলানো হতো। অধিকাংশ ক্ষেত্রে তারা রাতে এই কাজ করতেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মো. শামীম ইসলাম, মো. মানিক মিয়া, মো. সজিব, হোসেন আলী ও আব্দুল রব হালদার নামে ৫ জন শ্রমিককে আটক করা হয়। পরে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০