PRIYOBANGLANEWS24
৯ মে ২০২৩, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ঘানি টানা’ অটোরিক্সা

গরু কিংবা মানুষ নয়, ঘানি টানছে বিদ্যুৎচালিত অটোরিক্সা। অবিশ্বাস্য হলেও সত্যি। স্থানীয়ভাবে নির্মিত এ অটোরিক্সা মানুষ ছাড়াই অনবরত ঘোরাচ্ছে ঘানি। আর এতেই সরিষা থেকে তেল তৈরি করছে।ঢাকার নবাবগঞ্জে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকার হানিফ বেপারীর ছেলে মো.শামীম হোসেন।

শামীম ঘানি দিয়ে মাড়াই করা সরিষার তেল বিক্রির পেশা বংশ পরম্পরায় করে আসছেন। একসময় ঘানি টানার গরু পালনের ব্যয় আর সীমিত পরিমাণ উৎপাদনের কারণে কোনো রকমে সংসার চালাতে হতো। এ অবস্থায় তার বাড়ির পাশেই অটোরিক্সা মেকানিক ঘানি ঘোরানোর জন্য একটি অটোরিকশা তৈরি করে দেওয়ায় উৎপাদনের পাশাপাশি লাভও বেড়েছে।

সময়ের সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে জীবনের নানা পরির্বতন হয়েছে শহরের সাথে গ্রামেরও। যন্ত্র নির্ভর হচ্ছে মানুষ। হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য হারিয়ে গিয়ে মানুষ এখন আধুনিক যুগের যান্ত্রিক সভ্যতায় মিশে যাচ্ছে। এসব যন্ত্রাংশ দিয়ে তৈরি তেলের ঘানি টানার দৃশ্য দেখতে তিদিন শত শত মানুষ ভীড় করছেন তাদের ঘানিতে।

নিজের তৈরি অটোরিক্সার ঘানি নিয়ে মো ঃ শামীম হোসেন বলেন, ‘মেশিনে যন্ত্রের মাধ্যমে সরিষা পিষে তেল বের করার ফলে তার গুণগত মান সঠিক থাকে না। কিন্তু আমরা কাঠের ঘানিতে তেল উৎপাদন করছি। স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবন্ত গরু ব্যবহার না করে যান্ত্রিক কলের গরু ব্যবহার করছি আমরা। এখন আমার এই সরিষার তেলের ব্যাপক চাহিদা রয়েছে। অটোরিক্সা দিয়ে ভালো ভাবেই তেল ভাঙা যায়। বিদ্যুৎ থাকলে সারাদিনই চালানো যায়। ঘানি টানতে যেভাবে গরু চারিদিকে ঘুরতো ঠিক অটোরিক্সার সুইচ অন করলেই গরুর মতো ঘুরতে থাকে অটোরিক্সা। আগে গরু দিয়ে ৭-৮ ঘন্টায় যে তেল উৎপাদন করতাম এখন ৩-৪ ঘন্টায় হচ্ছে। এতে গরুর চেয়ে অটোরিক্সা ঘুরানোর মাধ্যমে তেল উৎপাদন করে অনেক লাভবান হচ্ছেন।’

ব্রাহ্মণখালী এলাকার রাহাত হোসেন বলেন, ‘ছোটবেলায় আমাদের এলাকায় দেখতাম গরু দিয়ে ঘানি টানছে। কিন্তু আধুনিকতার যুগে গরুর পরিবর্তে অটোরিক্সা দিয়ে ঘানি টানছে। এতে সময়ও কম লাগছে লাভও বেশি হচ্ছে।’

শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর এলাকার সামির হোসেন বলেন,‘ মেশিনে ভাঙানো সরিষার তেল সবসময় কিনে থাকি। একজনের কাছে শুনলাম এখানে ঘানির সরিষার তেল পাওয়া যায়। তাই এবার এখান থেকেই কিনলাম। তিনি আরও বলেন, পাশাপাশি ঘানির উৎপাদিত তেলের স্বাদ, গন্ধ, ঝাঁঝ সবই আগের মতোই ।

বর্তমানে বাজারে দেশী সরিষা প্রতিমণ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। প্রতি ঘানিতে ১০ কেজি সরিষার থেকে ৩ লিটার তেল উৎপাদন করে। আগে তিন লিটার তেল গরুর ঘানিতে উৎপাদন করতে সময় লাগতো ৩ থেকে ৪ ঘন্টা। এখন অটোরিক্সা দিয়ে ঘানি টেনে ৩ লিটার তেল উৎপাদন করতে সময় লাগে মাত্র দেড় থেকে ২ ঘন্টা। এ পদ্ধতির ব্যবহার করে একদিকে যেমন শারিরীক পরিশ্রম কমে এসেছে তেমনি তেল উৎপাদনের সময় কমে গেছে। বর্তমানে অটোরিকশা দিয়ে ঘানি টেনে প্রতিদিন ৪০ কেজি সরিষা থেকে ১০ থেকে ১১ লিটার তেল উৎপাদন করা যায়। আর উৎপাদিত প্রতি লিটার তেল খুচরা বিক্রি করছেন তিন থেকে সাড়ে ৩শ টাকা। এতে প্রতিদিন সব খরচ বাদ দিয়ে ৮-৯ শ টাকা আয় হয়।

উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকা হাছেন বেপারী বলেন, ‘আমাদের গ্রামে একসময় গরুর ঘানি ছিল। আধুনিকতার যুগে বিদ্যুৎচালিত অটোরিক্সার ঘানি টেনে সংসার চালাচ্ছেন শামীম। দীর্ঘদিন ঘানি টানার পর এখন স্বাবলম্বী হয়েছে। এতে তাদের কষ্ট কমেছে। এটা একটা সম্ভবনাময় কাজ বলে আমি মনে করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০