PRIYOBANGLANEWS24
১৮ ফেব্রুয়ারী ২০২৩, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন দোহারের বেকার যুবকরা

ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি এলাকার শাহিন মোল্লার মাশরুম খামার থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চাষী ও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন এ উপজেলার অনেক বেকার যুবকরা। পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকায় মাশরুম চাষে বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ অঞ্চলে। স্বাস্থ্য সম্মত এ খাবারটির চাহিদাও বেড়েছে এ এলাকায়। মাশরুম চাষ করে দোহার উপজেলার শাহিন মোল্লা ইতোমধ্যে নিজেকে একজন সফল চাষী ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন।

সফল এ উদ্যোক্তা জানান, সাভার মাশরুম উন্নয়ন সেন্টার’ থেকে প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে শুরু করেন মাশরুম চাষ। শুরুতে বিভিন্ন জনের কাছ থেকে বীজ ক্রয় করে মাশরুম চাষ করলেও বর্তমানে নিজেই বীজ তৈরি করে চাষের পাশাপাশি বিক্রি করা শুরু করেছেন তিনি। বর্তমানে এ অঞ্চলে মাশরুমের পাশাপাশি বীজেরও চাহিদা বেড়ে যাওয়ায় তার খামারেই মাশরুমের বীজ গবেষণা ল্যাব স্থাপন করেছেন তিনি।

তিনি আরো জানান, মাশরুম চাষে প্রশিক্ষণ নিতে এখন আর সাভারে যেতে হবে না। মোল্লা মাশরুম খামার থেকেই এখন প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
মাশরুম চাষি শাহিন মোল্লা আরও জানান, তার স্বপ্ন দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে মাশরুম পল্লী হিসেবে গড়ে তোলা। উৎপাদনের পাশাপাশি তিনি তার খামারে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেছেন যাতে করে খুব সহজে এ এলাকার বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হতে পারে।

খামারী জানান, দোহার উপজেলা যুব উন্নয়ন ও কৃষি অধিদপ্তর থেকে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য কয়েকটি টিম পাঠিয়েছে এবং মাশরুম চাষ প্রণালী সর্ম্পকে উপযোগী করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

খামার থেকে প্রশিক্ষণ নেয়া দোহার উপজেলার বুনন যুব মহিলা সমবায় সমিতির সভাপতি শাহরিমা ইসলাম জানান, মাশরুচাষ আমাদের কাছে সস্পূর্ণ নতুন তবুও দোহার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরামর্শে সমিতির ৩০ জন সদস্যর একটি টিম মোল্লা মাশরুম খামার থেকে প্রশিক্ষণ নিয়েছি।

তিনি আরও জানান, আমরা সমিতির ১১জন সদস্য মাশরুম চাষের প্রজেক্ট করার উদ্যোগ নিয়েছি। আশা করি জানুয়ারীর প্রথম সপ্তাহে প্রজেক্টে মাশরুম চাষ শুরু করবো।

দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন্নাহার খান জানান, মাশরুম প্রশিক্ষণের জন্য আমাদের নিজস্ব কোন ভ্যেনু না থাকায় দোহারের মোল্লা মাশরুম খামারে প্রশিক্ষণের জন্য ছেলে ও মেয়েসহ ৩০ জনের একটি টিম পাঠিয়েছি। তারা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এ বছরই একটি প্রজেক্টে মাশরুম চাষ শুরু করবে।

দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন ইয়াকুব বলেন, এ পর্যন্ত কয়েকটি টিম মোল্লা মাশরুম খামার থেকে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করে কয়েকজন সফল উদ্যোক্তা হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০