PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০২২, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌ পুলিশের সহায়তায় পদ্মা নদীতে আটকে পড়া শিক্ষার্থী উদ্ধার

ঢাকার দোহারের মৈনটঘাট হইতে ৪/৫ কিঃ মিঃ ভিতরে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া শিক্ষার্থী ও শিশুসহ ২৪জনকে উদ্ধার করেছে দোহার কুতুবপুর নৌ পুলিশের একটি টিম। বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।

সুত্র জানায়, দোহারের নারিশা এলাকার জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২জন শিক্ষার্থীসহ ও তাদের পরিবারের নানা বয়সের ২৪জন সদস্য ২৮ ডিসেম্বর বুধবার সকালে ট্রলারযোগে ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি দেখতে যায়। ফেরার পথে ঘন কুয়াশায় চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়ে যায় পরিবারটি। অনেক চেষ্টার পর শেষে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিয়ে কুতুবপুর নৌ পুলিশের সহায়তায় বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়। এদের মধ্যে জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২জন শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাদেরকে ঘটনাস্থল থেকে স্পীড যোগে দ্রæত উদ্ধার করে মৈনটঘাটে এনে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেয়া হয়। বাকীসদস্যরা ভাড়াকৃত ট্রলারযোগে সুস্থ অবস্থায় নিজ এলাকায় নারিশায় পৌছে যায়।

দোহার নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া পরিবারটিকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০