PRIYOBANGLANEWS24
২৬ অক্টোবর ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিত্রাং এ আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করলো নৌ পুলিশ

মেঘনা নদীতে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিত্রাং এ আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করে জীবন বাচাল ঢাকা অঞ্চলের করিমপুর ফাঁড়ির নৌ পুলিশ।

নৌপুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৯টার দিকে করিমপুর ফাঁড়ি এলাকায় জগতপুর সংলগ্ন মেঘনা নদীতে ৩৭ জনের একটি বরযাত্রীবাহী ট্রলার বিয়ে শেষে আসার পথে প্রচন্ড ঝড়ের তোপে সামলানো না পেরে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে যায়। প্রচন্ড ঝড় বাতাস ও ঢেউ এর কারনে তারা সেখান থেকে বের হতে পারেনি। একপর্যায়ে তারা হতবিহবল হয়ে ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশের সাহায্য চায়।

সংবাদ পেয়ে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়ের সহযোগিতায় নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর তত্ত্বাবধানে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ ইন্সপেক্টর মোঃ ফরিদুল আলম ফোর্সসহ ঝুঁকি নিয়ে অভিযানে চালিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়।

তাদেরকে উদ্ধার করে কুতুবপুর নৌ পুলিশ ফাড়িতে আনা হয় এবং শারীরিক ও মানসিক পরিচর্যা করা হয়। সারারাত ফাঁড়িতে থেকে ভোর সারে ৫টার দিকে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

উদ্ধারকৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৯ জন শিশু ছিল। বরের বাড়ি পলাশ থানার নোয়াকান্দা প্রামে এবং কনের বাড়ি নরসিংদী সদর থানার আলোবানি গ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০