PRIYOBANGLANEWS24
২২ সেপ্টেম্বর ২০২২, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধন

ঢাকার মোহাম্মদপুরে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদপুর- বছিলা প্রধান সড়কে এ মানববন্ধটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিরোধী শ্লোগান লেখা ফেস্টুন ব্যবহার করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ জীবনের জন্য ভেজাল মুক্ত খাবারের বিকল্প নেই। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ধনী, গবীর সবাইকে পারিবারিক ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারন ভেজাল খাদ্য খেয়ে সকল বয়সী মানুষ নানা ভাবে অসুস্থ হয়ে পড়ছে। খাদ্যে যারা ভেজাল দেয় তাদের কোন ভাবেই ছেড়ে দেওয়া যাবে না, তারা নিরব ঘাতক তাই তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। সরকারকে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। ভোক্তা অধিকার আইন এবং বিক্রয় করার সকল ধাপে নজর দারী বাড়াতে হবে। ভেজাল বিরোধী আইনের যথার্থ প্রয়োগ করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই সম্ভব ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করে জীবনমান উন্নয়ন করা ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ডিআইসি উপদেষ্ট মো: জামাল হোসেন, বছিলা প্রিপ্রারেটারী স্কুলের প্রধান শিক্ষক আনিস রহমান, ফিউচার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: বাবুল হোসেন, কারিতাস ইআরডিবি প্রকল্পের আগষ্টিন মিন্টু হালদার, রিচার্ড ডি সিলভা, মোস্তাক আহামেদ সহ আরো অনেকে।

এছাড়া মানববন্ধনে মোহাম্মদপুর ল্যাবটারী স্কুল, ফিউচার আইডিয়াল স্কুল, বছিলা পিপ্রোটারী স্কুলের ছাত্র/ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন জিও/এনজিও প্রতিনিধি হাসপাতালের প্রতিনিধি, কারিতাস উদ্যম প্রকল্পের সামাজিক দলের সদস্য, মাদক রিকোভারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১০

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১১

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১২

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৩

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৪

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৫

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৭

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৮

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০