PRIYOBANGLANEWS24
১ অক্টোবর ২০২৪, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিল ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি-ব্রুনাই’

ব্রুনাই বাংলাদেশী ব্যবসায়িদের একটি সংগঠনের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে ২৭ হাজার সিঙ্গাপুরি ডলার (২৫ লক্ষাধিক টাকা) অনুদান দিয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরে এই টাকার একটি ব্যাংক ড্রাফট তুলে দেয় ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি-ব্রুনাই’ শীর্ষক সংগঠনটি।

অন্তবর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম অনুদানের টাকার ব্যাংক ড্রাফট গ্রহন করেন। এ সময় সংগঠনের সদস্য মো. হাসানুর ইসলাম, মো. আলতাব হোসেন, হাজী বাকের উদ্দিন ও মো. হায়তাস উদ্দিন উপস্থিত ছিলেন।

৭৩টি ব্যবসায়প্রতিষ্ঠান নিয়ে গঠিত ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি ব্রুনাই’ সেদেশে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স¤প্রতি ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় বিপুল সংখ্যাক মানুষের দুর্ভোগ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর জেনেছেন সংগঠনের সদস্যরা। এতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সাহায্যের জন্য সিঙ্গাপুরি ২৭ হাজার ডলার (দেশি মুদ্রায় ২৫ লক্ষাধিক টাকা) একটি তহবিল গঠন করা হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে চারজন সদস্য বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংক ড্রাফট জমা দেওয়া হয়।

বাংলাদেশ বিজনেস কমিউনিটির নেতারা বলেন, বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসী বাংলাদেশী হিসাবে দেশবাসীর পাশে দাঁড়ানো তাদের কর্তব্য মনের করেন। তাই সংগঠনের কার্যালয়ে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তহবিল সংগ্রহ করে পাঠানো হয়। বন্যাসহ যে কোনো দুর্যোগে অন্তবর্তীকালীন সরকার ও দেশবাসীর পাশে থেকে থাকার প্রতিশ্রæতি জানিয়েছেন নেতারা।

এদিকে শনিবার অনুদান জমা দেওয়ার সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কিছুক্ষণ আলাপ করেন ব্রæনাইয়ের ব্যবসায় কমিউনিটির নেতারা। এ সময় তারা ব্রæনাইতে বাংলাদেশী জনবল নিয়োগ, প্রবাসী ও ব্যবসায়িদের সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপদেষ্টার পক্ষে থেকে সংগঠনের সব সদস্যকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ বিজনেস কমিউনিটি ব্রæনাই-এর অন্যতম সদস্য মো. হাসানুর ইসলাম, ‘দেশের এই (বন্যা) ধরনের দুর্যোগপূর্ণ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে আমরা সব সময় পাশে থাকব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১০

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১১

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৩

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৪

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৭

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৯

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

২০