PRIYOBANGLANEWS24
২৯ মে ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক আর্টস অলিম্পিয়াডে নবাবগঞ্জের প্রার্থনা মন্ডল

ঢাকার নবাবগঞ্জের প্রার্থনা মন্ডলের শিল্পকর্ম ২০২৫ সালের জুনে আমেরিকায় অনুষ্ঠিতব্য ৭ম আর্টস আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রদর্শনীর জন্য মনোনিত হয়েছে।

ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল চাইল্ড আর্ট ফাউন্ডেশন এ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিচারকদের একটি প্যানেল বিশ্বব্যাপী বিজয়ীদের নির্বাচন করবে, যাদেরকে তাদের স্কুল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ‘অফিসিয়াল ডেলিগেট’ হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

গত শুক্রবার ও শনিবার (২৪-২৫মে) ঢাকার উত্তর বাড্ডায় অবস্থিত চারুকলার অবন্তী গ্যালারিতে অনুষ্ঠিত বাংলাদেশ আর্টস অলিম্পিয়াড ২০২৪ এ প্রার্থনা মন্ডল তৃতীয় পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে প্রার্থনা মন্ডলের শিল্পকর্মসহ পাঁচটি শিল্পকর্মকে বিজয়ী ঘোষণা করা হয়। যে শিল্পকর্ম গুলো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

প্রার্থনা মন্ডল, ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা গ্রামের প্রশান্ত কুমার মন্ডল ও মিতু সরকার দম্পতির সন্তান। সে রাজধানীর শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রার্থনার বাবার চাকুরী সূত্রে তারা ঢাকায় থাকেন।

জানা যায়, এটি প্রদর্শনীতে জমা নেয়া প্রায় ৭০০টি শিল্পকর্ম থেকে নির্বাচিত। প্রদর্শনীতে শীর্ষ ৫০টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়। এই শিল্পকর্মটি আগামী ২০২৫ সালের জুনে আমেরিকায় অনুষ্ঠিতব্য ৭ম আর্টস আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। গত ২৫ মে (সোমবার) সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১০

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১১

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৩

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৪

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৭

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১৯

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

২০