PRIYOBANGLANEWS24
১২ সেপ্টেম্বর ২০২২, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে কটুক্তি: সংঘর্ষে শাকিল হত্যায় গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাকিল হত্যায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তারের খবর দিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ডিআইজি মাহ্ফুজুর রহমান রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মোঃ দেলোয়ার হোসেন (৪৫), মোঃ হাবিব হোসেন (২৪), মোঃ শামীম হোসেন ওরফে সামিউম বাছির (২০) ও মোঃ জসিম উদ্দিন (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগষ্ট ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’কে নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর (শনিবার) বালিয়াডাঙ্গী হলদবাড়ী হাট ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে দুই পক্ষের সংঘর্ষে শাকিল আহমেদ (২৭) নামক এক ব্যক্তিসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

উক্ত ঘটনায় মোঃ সাইদ আলম (৩৯) নামের একব্যক্তি বাদী হয়ে দেলোয়ার ও শামীমসহ ২০ জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেয়ে উক্ত ঘটনার সঙ্গে জড়িত দেলোয়ার ও শামীমসহ তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যায়।

ঘটনার পরের দিন ৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে শাকিল ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি হত্যা মামলা হিসেবে পেনাল কোড ৩০২ ধারায় নথিভূক্ত করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন।

উক্ত হত্যাকান্ডের সংবাদ পেয়ে র‌্যাব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বংশাল থানাধীন আরমানিটোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ২নং এজাহারনামীয় আসামী দেলোয়ারকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি হাবিবকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দুইজনের দেয়া তথ্যমতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং সোসাইটি এলাকা থেকে উক্ত মামলার ৩নং এজাহারনামীয় পলাতক আসামী শামীম ওরফে বাছিরকে (২০) ও তদন্তে প্রাপ্ত আসামী জসিমকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা উক্ত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০