PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২২, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলার বৈরাগীবাড়ী এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে আসা তরুণীকে (১৯) গণধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈই তলা এলাকা থেকে বুধবার ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অজয় মন্ডল (২৬) ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ি এলাকার নগেন ওরফে নগেন মন্ডলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণধর্ষণের ঘটনায় গত ১৪ জুলাই ভিকটিম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ৯(৩) অনুযায়ী ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা (নং ৩৩) দায়ের করেন। গণধর্ষণের ঘটনায় পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই র‌্যাব-১১ এর একটি টিম এই মামলার প্রধান আসামি অজয় মন্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে ভিকটিমের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ভিকটিম তার বাবার বাড়িতে অবস্থান করে এবং মাঝে মধ্যে বান্ধবী শ্রাবন্তীর পাগলা বৈরাগীবাড়ীর বাসায় বেড়াতে আসে। গত ১৩ জুলাই রাতে ভিকটিম তার বান্ধবীর বাড়িতে অবস্থান করে। ১৪ জুলাই রাতে বান্ধবীর বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে ফেরার পথে ২নং বিবাদী শাওন ভিকটিমের পথরোধ করে কথা আছে বলে গলায় ছুরি ঠেকিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আসামি অজয় মন্ডল ও রনি অবস্থান করছিল। এক পর্যায়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে।

আসামিরা ভিকটিমের জ্ঞান ফিরলে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এ মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০