PRIYOBANGLANEWS24
১৯ জুন ২০২২, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার নবাবগঞ্জের হাট কাঁপাবে ‘ডন’

শখ করে গরুর নাম রেখেছে ডন। দেখলেই যে কারোর পছন্দ হবে। এবারের কোরবানির ঈদে ঢাকার দোহার ও নবাবগঞ্জের সেরা গরুর তালিকার স্থানে রয়েছে এই ডন নামের গরুটি। নবাবগঞ্জ সীমান্তবর্তী দোহার উপজেলার কাঠালীঘাটা গ্রামের রুবেলের বাড়িতেই বড় হয়েছে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এ গরুটি। গরুর ওজন ৮’শ কেজি। রঙ সাদা কালো।

গরুর মালিক মো. রুবেল পেশায় একজন মটর মেকানিক। তার স্বপ্নের এ গরুটির দাম হাঁকছেন ৮ লাখ টাকা। উচ্চতা ৫ ফুট এবং লম্বায় ৮ ফুট ৩ ইঞ্চি। রুবেলের দাবী গরুটির ওজন প্রায় ২০ মণ।

জানা যায়, রুবেলসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত থাকেন ‘ডনের’ সেবা যত্নে। ডনের জন্য বানানো হয়েছে আলাদা শেডের ব্যবস্থা। রাখা হয়েছে ২৪ ঘণ্টা দুটি ফ্যানের সু-ব্যবস্থা। মোটরের সাহায্যে পাইপ দিয়ে দু-বেলা গোসল করানো হয় ডনকে।

সৌখিন খামারী রুবেল জানান, কোরবানির ঈদকে সামনে রেখে অনেকটা সখের বসেই তিনি গরুটি লালন-পালন করছেন। সখ করে নাম রেখেছেন ডন। চৌদ্দ মাস বয়সে তিনি এ গরুটিকে কিনে এনে বিশেষ যত্মে লালন-পালন করছেন। বর্তমানে গো-খাদ্যের যে দাম প্রতিদিন ডনের পেছনে খরচ হচ্ছে প্রায় হাজার টাকা।

রুবেল তার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘তিনি নিশ্চিত দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এ বছর সব থেকে বড় গরু ডন। তিনি বলেন, আমার এই ডনকে এক নজর দেখতে আশপাশের মানুষ সহ অনেক দূরদূরান্তের মানুষ এসে প্রতি দিন ভিড় করে। তার ইচ্ছা বাড়িতে থেকে গরুটি বিক্রি করার। ১০ মাস ধরে পরম যত্নে গরুটিকে লালন পালন করছেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করছেন। কোন ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় খাবার খাওয়ানো না। খৈল, গম, ভুট্টা, ছোলা ও ছোলার ভুষি ও কুঁড়া মিলে দিনে দুইবার ১০ থেকে ১২ কেজি খাদ্য খাওয়ানো হয় ডনকে। তা ছাড়া প্রতিদিন কাঁচা ঘাস তো আছেই।

রুবেলের সাথে যোগাযোগের নম্বর ০১৬৩০৮০০৪৬৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০