PRIYOBANGLANEWS24
২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন ও প্রস্তাবিত কাজের পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৭টায় শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন এর মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ পরিদর্শনের। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পরিদর্শনকালে অফিসার ইনচার্জ জেলা প্রশাসককে গার্ড অফ অনার প্রদান করেন ।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এরপরে নির্মাণাধীন জেলা প্রশাসক শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থান পরিদর্শন করে দুপুর ২.৩০ টায় শাক্তা ইউনিয়ন অগ্রখোলা মাঠে ২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমে চাষাবাদ ব্লক পরিদর্শন করেন। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে রোহিতপুর ইউনিয়নের মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা জেলা প্রশাসকের প্রধান অতিথি হিসেবে থেকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ও নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহসহ প্রভৃতি বিষয়ে মতবিনিময় সভা করেন। পরে ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম নতুন সোনা কান্দা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় গরীব অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন।

উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও মত বিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি, কেরানীগঞ্জ দক্ষিন রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) আবু রিয়াদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকার উপপরিচালক কে.এম আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকা জেলার প্রশিক্ষন অফিসার আফিয়া আক্তারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০