PRIYOBANGLANEWS24
৫ ফেব্রুয়ারী ২০২২, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ভাইকে হত্যা, বড় ভাই ও ভাতিজাকে খুঁজছে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইকে এলোপাথাড়ি মারপিট করে হত্যার অভিযোগে আপন বড় ভাই ও ভাতিজাকে খুঁজছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে একটি হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের বড় ভাই ও তার ছেলেকে আসামি করা হয়েছে।

পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকায় নিজ বাড়িতে আপন বড় ভাই ও ভাতিজার এলোপাথাড়ি কিল ঘুসিতে অসুস্থ হয়ে অচেতন হয়ে যায় ছোট ভাই আব্দুল জলিল (৩৫)। পরে স্বজনরা তাকে দ্রুত ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের বড় এক ভাই ও তার ছেলে এ মারপিটের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিহত ওই ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকার মৃত হাজী কানু মিয়ার ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০