PRIYOBANGLANEWS24
২১ ডিসেম্বর ২০২১, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা নিহত

কেরানীগঞ্জের করের গাও এলাকায় গাজী মোঃ শহিদুল্লাহ নামে এক বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা ও ৬ জনকে গুরুত্বর আহত করা হয়েছে। সোমবার রাত ১১ টায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর অবস্থ্য়া আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এঘটনার সাথে জড়িত মূল আসামীকে গ্রেফতার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, বেশ কয়েক দিন আগে করের গাও এলাকার ভাই ভাই ইন্টারনেটের মালিক মমিন ও শামীম বকেয়া বিল আদায়ের জন্য নিহতের নাতী মোঃ নাদিম হোসেনের (২২) বাড়ি যায়। নাদিম বকেয়া বিল এখন দিতে পারবে না বলে তাদের দুই দিন পর আসতে বলে। আর এতেই বিরোধ বাধে ইন্টারনেটের মালিক মোমিন ও শামিমের। তখন তারা (ইন্টারনেটের মালিক) নাদিমসহ তার পুরো পরিবারকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়। শুক্রবার সন্ধ্যায় নাদিম তার এক স্বজনকে রক্ত দিতে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি হাসপাতালে গেলে নাদিম ও শামীমসহ অজ্ঞাত ১৫/২০ জন দুর্বৃত্তরা সেখানে নাদিমকে হুমকি-ধামকি দিতে থাকে। তখন ভয়ে নাদিম তার নানা বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শহিদুল্লাকে ফোন করে। নাতিকে রক্ষার জন্য বীর মুক্তিযোদ্ধা কয়েক জনকে সাথে নিয়ে সেখানে গেলে মোমিন ও শামিম বাহিনী দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপানো শুরু করে। এসময় বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শহিদুল্লাহর পেটের বাম পাশে ছুরির আঘাত লাগে। এছাড়াও আরো ৬ জন তখন মোমিন ও শামিম বাহিনীর ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, আবিদ, সাইফুর রহমান, মাসুম, আসাদুর, আব্দুর নূর সহ বেশ কয়েকজন আহত হন। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।

শহিদুল্লাহর ভাতিজা গাজী আমান উল্লাহ জানান, তার চাচা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ছুরিকাঘাত ও প্রচন্ড মারধরের কারনে বাড়িতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাতে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

নিহতের মেয়ের ফাতেমা জাহান বলেন, আমার বাবা দেশ ও রাষ্ট্র রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেয় আর আজ আমাদের পরিবারের উপর হামলা করে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠো ফোনে জানায়, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ সহ কয়েকজনকে মারধর ও ছুরিকাঘাতে আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় প্রধান আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলা হওয়ার পর যেহেতু বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে, তাই মামলাটিতে অন্যান্য ধারার সঙ্গে খুনের ধারাও যুক্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০