PRIYOBANGLANEWS24
১২ ডিসেম্বর ২০২১, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ডাকাতদলের ৯ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জে দুটি ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিন) ডিবি পুলিশ। রবিবার দুপুরে কেরানীগঞ্জ সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

গ্রেপ্তারকৃতরা হলেন, মনির ওরফে ছোট মনির, আনোয়ার হোসেন ফকু, মীর্জন খালাসী, রুহুল আমিন, মজিবুর ওরফে টিক্কা, রাকিব, আজিজ, বিপ্লব জমাদ্দার ওরফে বেলায়েত ও মান্না। এদের মধ্যে প্রথম ৬ জন একই দলের। তাদের দলনেতা আনোয়ার হোসেন ফকু। তারা নদী কেন্দ্রিক ডাকাতির সঙ্গে জড়িত। বাকি ৩ জন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। কয়েকদিনের টানা অভিযানে কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়নগঞ্জ, সিরাজদিখান, ফরিদপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, গত ২ নভেম্বর কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা মূলত নদীর তীরবর্তী বাড়িঘর, নৌযান, মাছের নৌকা, ইত্যাদিতে ডাকাতি করে থাকে। এরা কোন গাড়ী ব্যবহার করে না। ট্রলার দিয়ে এসে ডাকাতি করে আবার ট্রলারযোগে ফিরে যায়। তিনি আরও জানান, গত ২১ নভেম্বর নবাবগঞ্জের পাইকশা গ্রামে সড়কে গাড়ী আটকে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আন্ত:জেলা ডাকাত সদস্য। ৯ ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি চলমান অন্তত ৭টি ডাকাতি মামলার এরা আসামী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০