PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের চাহিদা, সাপ্লাই ও ক্ষতি হ্রাস করতে পারলেই মাদক নিয়ন্ত্রনে আসবে, অন্যথায় ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন হোচট খাবে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভাইভিউ হাসনাবাদ এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মানের মাদকাশক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরার্মশ কেন্দ্র ওয়েসিস এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সমাজের ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে মাদকের ভয়াবতা সম্পর্কে সবাইকে সচেতন করেন। সেই সাথে মাদক নির্মূলে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মানের মাদকাশক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরার্মশ কেন্দ্র ওয়েসিস নির্মাণ করায় পুলিশকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ও পুলিশ কল্যান ট্রাস্টের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথির বক্তব্য তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কথা দিয়েছে করোনার ভ্যাকসিন তৈরি করতে যা যা সাপোর্ট প্রয়োজন তারা সব সাপোর্ট আমাদের দিবে। দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি হবে বলে জানিয়েছেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল সবুর মন্ডল সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও ন্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০